Posts

ঈশ্বর কি আমাদের দুঃখকষ্টের জন্য দায়ী?

  বাইবেল কী উত্তর দেয়?   বাইবেল স্পষ্টভাবে জানায়, এই প্রশ্নের উত্তর হল, না! মানবজাতি দুঃখকষ্ট ভোগ করবে, এটা ঈশ্বরের উদ্দেশ্য ছিল না। প্রথম মানবদম্পতি ঈশ্বরের শাসন ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ করে এবং তারা ভালো-মন্দ বিচার করার মান নিজেরাই নির্ধারণ করে। এর ফলে, তারা ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যায় এবং খারাপ পরিণতি ভোগ করে।   তাদের মন্দ বাছাইয়ের কারণে আজকে আমরা খারাপ পরিণতি ভোগ করছি। কিন্তু, এই দুঃখকষ্ট ঈশ্বরের কাছ থেকে আসেনি।   বাইবেল জানায়: “পরীক্ষার সময় কেউ না বলুক: ‘ঈশ্বর আমার পরীক্ষা করছেন।’ কারণ মন্দ বিষয়ের দ্বারা ঈশ্বরের পরীক্ষা করা যায় না আর তিনি নিজেও মন্দ বিষয়ের দ্বারা কারো পরীক্ষা করেন না।” (যাকোব ১:১৩) যেকারো জীবনে দুঃখকষ্ট আসতে পারে—এমনকী তাদের জীবনেও, যাদের ঈশ্বর ভালোবাসেন।

কীভাবে আপনি ঈশ্বরকে ব্যক্তিগতভাবে জানতে পারেন?

বাইবেলের উত্তর   ঈশ্বর সম্বন্ধে শেখার এবং তিনি খুশি হবেন এমন পদক্ষেপগুলো নেওয়ার মাধ্যমে আপনি ব্যক্তিগতভাবে তাঁর সম্বন্ধে জানতে পারেন। আপনি যখন এমনটা করবেন, তখন ঈশ্বরও ‘আপনার নিকটবর্তী হবেন।’ (যাকোব ৪:৮) বাইবেল আমাদের আশ্বস্ত করে যে, “তিনি … আমাদের কারো কাছ থেকে দূরে নন।”—প্রেরিত ১৭:২৭.   ঈশ্বর সম্বন্ধে জানার জন্য আপনাকে যে-পদক্ষেপগুলো নিতে হবে   ঈশ্বর সম্বন্ধে জানার বিষয়ে কিছু ভুল ধারণা   ঈশ্বর সম্বন্ধে জানার জন্য আপনাকে যে-পদক্ষেপগুলো নিতে হবে   বাইবেল পড়ুন   বাইবেল যা বলে: “শাস্ত্রে লেখা সমস্ত কথা ঈশ্বরের দ্বারা অনুপ্রাণিত।”—২ তীমথিয় ৩:১৬.   এর অর্থ: ঈশ্বর হলেন বাইবেলের গ্রন্থকার। তিনি বাইবেল লেখকদের মনে নিজের চিন্তাভাবনা দেওয়ার মাধ্যমে এই বইটি লিখতে সাহায্য করেছেন। এই অসাধারণ বইয়ের মাধ্যমে ঈশ্বর আমাদের বলেছেন যে, তিনি আমাদের জন্য কোন ধরনের জীবন চান। এ ছাড়া, এই বইয়ের মাধ্যমে তিনি নিজের ব্যক্তিত্বের বিভিন্ন দিক সম্বন্ধেও জানিয়েছেন, যেমন তিনি প্রেমময়, ন্যায়পরায়ণ ও করুণাময়।—যাত্রাপুস্তক ৩৪:৬; দ্বিতীয় বিবরণ ৩২:৪.   আপনি যা করতে পারেন: ...

বাইবেল স্বাধীন ইচ্ছা সম্বন্ধে কী বলে? ঈশ্বর কি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন?

  বাইবেলের উত্তর   ঈশ্বর আমাদের স্বাধীন ইচ্ছা অর্থাৎ নিজেদের সিদ্ধান্ত নিজেদেরই নেওয়ার ক্ষমতা দিয়ে আমাদের প্রতি সম্মান দেখিয়েছেন। আমরা যা করি, তা ঈশ্বর আগে থেকে ঠিক করে রাখেননি অথবা তিনি আমাদের ভবিষ্যৎকেও নিয়ন্ত্রণ করেন না। এই বিষয়ে বাইবেল কী শিক্ষা দেয়, তা লক্ষ করুন।   ঈশ্বর মানুষকে তাঁর প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন। (আদিপুস্তক ১:২৬) পশুপাখি সহজাত প্রবৃত্তির দ্বারা চলে। এর বিপরীতে, আমাদের সৃষ্টিকর্তাকে অনুকরণ করার ক্ষমতা দিয়ে সৃষ্টি করা হয়েছে আর তাই আমরা তাঁর মতো গুণাবলি, যেমন প্রেম ও ন্যায়বিচার দেখাতে পারি। আর আমাদের সৃষ্টিকর্তার মতো আমাদেরও স্বাধীন ইচ্ছা রয়েছে।   অনেক ক্ষেত্রে, আমরা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করি। বাইবেল আমাদের উৎসাহিত করে, যেন আমরা ‘[ঈশ্বরের] কথা শোনার’ অর্থাৎ তাঁর আজ্ঞা পালন করার মাধ্যমে ‘জীবন বেছে নিই।’ (দ্বিতীয় বিবরণ ৩০:১৯, ২০, NW ) আমাদের যদি স্বাধীন ইচ্ছা দেওয়া না হত, তা হলে বেছে নেওয়ার বিষয়টা অর্থহীন হয়ে যেত আর সেটা সদয় কাজ হত না। ঈশ্বর যা বলেন, তা করার জন্য জোর করার পরিবর্তে, তিনি আন্তরিকভাবে আমাদের এই আমন্ত্রণ জানান: ...

আমি কীভাবে জীবনযাপন করি বলে ঈশ্বর চান?

  বাইবেলের উত্তর   ঈশ্বর চান যেন আপনি তাঁকে ভালোভাবে জানেন এবং তাঁর বন্ধু হয়ে ওঠেন। তিনি এটাও চান যে, আপনি যেন সম্পূর্ণ হৃদয় দিয়ে তাঁকে ভালোবাসেন এবং তাঁর সেবা করেন। (মথি ২২:৩৭, ৩৮; যাকোব ৪:৮) যিশুর জীবন এবং তাঁর শিক্ষা থেকে কীভাবে ঈশ্বরের ইচ্ছা পালন করতে হয়, আপনি তা শিখতে পারেন। (যোহন ৭:১৬, ১৭) যিশু কেবল সেই ইচ্ছার কথা মুখেই বলেননি কিন্তু সেইসঙ্গে তাঁর জীবনযাপনের মাধ্যমেও তা দেখিয়েছিলেন। যিশু বলেছিলেন, “আমার ইচ্ছা নয়, বরং যিনি আমাকে পাঠিয়েছেন, তাঁর ইচ্ছা পালন করার জন্য … নেমে এসেছি।”—যোহন ৬:৩৮. ঈশ্বরের ইচ্ছা কী, তা জানার জন্য আমার কি কোনো অলৌকিক চিহ্ন, দর্শন অথবা আহ্বানের প্রয়োজন রয়েছে?   না, তার প্রয়োজন নেই। কারণ মানবজাতির জন্য ঈশ্বরের বার্তা বাইবেলে রয়েছে। এটিতে লেখা রয়েছে যে, কীভাবে আপনি “সমস্ত ভালো কাজের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত থাকতে” পারেন। (২ তীমথিয় ৩:১৬, ১৭) ঈশ্বর চান যেন আপনি বাইবেল পড়ার পাশাপাশি আপনার “যুক্তি করার ক্ষমতা” কাজে লাগান আর এভাবে তিনি আপনার কাছ থেকে কী চান, তা জানুন।—রোমীয় ১২:১, ২; ইফিষীয় ৫:১৭. আমার পক্ষে কি ঈশ্বরের ইচ্ছা পালন করা স...

“আলফা ও ওমেগা” কী বা কাকে বলা হয়েছে?

  বাইবেলের উত্তর   “আলফা ও ওমেগা” সর্বশক্তিমান ঈশ্বর যিহোবাকে বলা হয়েছে। বাইবেলে এই শব্দ দুটো তিন বার পাওয়া যায়।—প্রকাশিত বাক্য ১:৮; ২১:৬; ২২:১৩.   কেন ঈশ্বর নিজেকে “আলফা ও ওমেগা” বলেছেন?   আলফা ও ওমেগা হল গ্রিক বর্ণমালার প্রথম এবং শেষ অক্ষর। এই গ্রিক ভাষাতেই বাইবেলের যে-অংশ লেখা হয়েছে, সাধারণত তাকে নতুন নিয়ম বলা হয় আর যেটার মধ্যে প্রকাশিত বাক্য বইটা রয়েছে। যিহোবা ঈশ্বর, তিনি নিজেই শুরু এবং শেষ, এটা বোঝানোর জন্য গ্রিক বর্ণমালার একেবারে প্রথমে আলফা এবং একেবারে শেষে ওমেগা, এই অক্ষর দুটোর মাধ্যমে চিত্রিত করা হয়েছে। (প্রকাশিত বাক্য ২১:৬) অতীতে চিরকাল ধরে তিনিই সর্বশক্তিমান ঈশ্বর ছিলেন আর ভবিষ্যতেও চিরকাল ধরে তিনিই সর্বশক্তিমান ঈশ্বর থাকবেন। তিনিই হলেন একমাত্র ব্যক্তি, যিনি “চিরকাল ধরে” অস্তিত্বে আছেন।—গীতসংহিতা ৯০:২. “প্রথম ও শেষ” কাকে বলা হয়েছে?   বাইবেলে এই শব্দ দুটো যিহোবা ঈশ্বর এবং তাঁর পুত্র যিশু উভয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, কিন্তু এর আলাদা আলাদা মানে রয়েছে। দুটো উদাহরণ বিবেচনা করে দেখুন।   যিশাইয় ৪৪:৬ পদে যিহোবা বলেন: “আমিই প্রথম আর আমিই...

ঈশ্বরের কতগুলো নাম রয়েছে?

  বাইবেলের উত্তর   ঈশ্বরের শুধুমাত্র একটাই ব্যক্তিগত নাম রয়েছে। এই নাম ইব্রীয় ভাষায় এভাবে লেখা হয়: יהוה। সাধারণত বাংলা ভাষায় এই নামটা “যিহোবা” বলে অনুবাদ করা হয়।   ঈশ্বর তাঁর ভাববাদী যিশাইয়ের মাধ্যমে বলেছিলেন: “আমিই প্রভু। আমার নাম যিহোবা।” (যিশাইয় ৪২:৮, ইজি-টু-রিড ভারশন ) বাইবেলের প্রাচীন পাণ্ডুলিপিতে এই নাম প্রায় ৭,০০০ বার পাওয়া যায়, অর্থাৎ ঈশ্বরের জন্য ব্যবহৃত যেকোনো উপাধির চেয়ে এবং অন্য যেকোনো ব্যক্তির নামের চেয়ে তাঁর এই নাম আরও বেশি বার ব্যবহার করা হয়েছে।   যিহোবার কি আরও অন্যান্য নাম রয়েছে?   যদিও বাইবেল বলে যে, ঈশ্বরের একটাই নাম রয়েছে, তবে এটিতে ঈশ্বরের জন্য বিভিন্ন উপাধি ও বর্ণনাও পাওয়া যায়। নীচে দেওয়া তালিকার মধ্যে এগুলোর কিছু উদাহরণ লক্ষ করুন। এর পাশাপাশি এও লক্ষ করুন যে, কীভাবে প্রতিটা উপাধি ও বর্ণনা যিহোবা ঈশ্বর কেমন এবং তাঁর ব্যক্তিত্ব কেমন, তা প্রকাশ করে। উপাধি শাস্ত্রপদ অর্থ সর্বশক্তিমান আদিপুস্তক ১৭:১ তাঁর অসীম শক্তি রয়েছে। “সর্বশক্তিমান ঈশ্বর” উপাধিটা বাইবেলে সাত বার পাওয়া যায়, যেটার ইব্রীয় অভিব্যক্তি হচ্ছে “এল শাদ্দাই।” আ...

ঈশ্বরের নাম কি যিশু?

  বাইবেলের উত্তর   যিশু নিজেকে “ঈশ্বরের পুত্র” বলে পরিচয় দিয়েছেন। (যোহন ১০:৩৬; ১১:৪) তিনি নিজেকে কখনোই সর্বশক্তিমান ঈশ্বর বলে দাবি করেননি।   এ ছাড়া, যিশু নিজে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন। (মথি ২৬:৩৯) আর প্রার্থনার বিষয়ে তাঁর শিষ্যদের শেখানোর সময়ে তিনি বলেছিলেন: “হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র হোক।”—মথি ৬:৯.   ঈশ্বরের নাম কী, তা যিশু আমাদের জানিয়েছেন। তিনি শাস্ত্রের একটা অংশ উদ্ধৃতি করে বলেছিলেন: “হে ইজরায়েল শোনো, আমাদের ঈশ্বর যিহোবা হলেন একমাত্র যিহোবা।”—মার্ক ১২:২৯; দ্বিতীয় বিবরণ ৬:৪.

ঈশ্বরের কি কোনো নাম আছে?

  বাইবেলের উত্তর   সব মানুষেরই একটা ব্যক্তিগত নাম রয়েছে। তা হলে, এটা কি যুক্তিসংগত নয় যে, ঈশ্বরেরও একটা নাম থাকবে? কারো সঙ্গে বন্ধুত্ব করার জন্য ব্যক্তিগত একটা নাম থাকা ও তা ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। ঈশ্বরের সঙ্গে বন্ধুত্ব করার ক্ষেত্রেও কি এমনটাই হওয়া উচিত নয়?   ঈশ্বর তাঁর বাক্য বাইবেলে বলেছেন: “আমি যিহোবা। এটাই আমার নাম।” (যিশাইয় ৪২:৮) এটা ঠিক যে, ঈশ্বরের অনেক উপাধি রয়েছে, যেমন “সর্ব্বশক্তিমান্‌ ঈশ্বর,” “নিখিলবিশ্বের প্রভু” এবং “সৃষ্টিকর্তা।” (আদিপুস্তক ১৭:১; প্রেরিত ৪:২৪; ১ পিতর ৪:১৯) কিন্তু তিনি চান, তাঁর উপাসকেরা যেন তাঁকে তাঁর ব্যক্তিগত নামে ডাকে।   বাইবেলের অনেক অনুবাদে যাত্রাপুস্তক ৬:৩ পদে ঈশ্বরের ব্যক্তিগত নাম পাওয়া যায়। সেখানে লেখা আছে: “আমি অব্রাহামকে, ইস্‌হাককে ও যাকোবকে ‘সর্ব্বশক্তিমান্‌ ঈশ্বর’ বলিয়া দর্শন দিতাম, কিন্তু আমার যিহোবা [সদাপ্রভু] নাম লইয়া তাহাদিগকে আমার পরিচয় দিতাম না।”   শত শত বছর ধরে ইংরেজি ভাষায় ঈশ্বরের নাম যিহোবা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। যদিও অনেক পণ্ডিত ব্যক্তি চান যে, ঈশ্বরের নাম “ইয়াওয়ে” হিসেবে লেখা হোক, তবে ব...

পবিত্র শক্তি কী?

বাইবেলের উত্তর   মূল ভাষায় পবিত্র শক্তি বলতে ঈশ্বরের সক্রিয় শক্তিকে বোঝায়। যদিও, বেশিরভাগ বাইবেলে ঈশ্বরের সক্রিয় শক্তিকে পবিত্র আত্মা হিসেবে অনুবাদ করা হয়েছে, কিন্তু মূল ভাষার অর্থের সঙ্গে তুলনা করলে পবিত্র শক্তি অনুবাদটা আরও সঠিক এবং সহজে বোঝা যায়। (মীখা ৩:৮; লূক ১:৩৫) ঈশ্বর তাঁর উদ্দেশ্য পূরণ করার জন্য তাঁর পবিত্র শক্তি কাজে লাগান। আর এভাবে তিনি আসলে নিজেরই শক্তি ব্যয় করেন।—প্রেরিত ১০:৩৮, ৪৫.   নতুন জগৎ অনুবাদ বাইবেলে যে-শব্দটাকে “শক্তি” হিসেবে অনুবাদ করা হয়েছে, সেটার ইব্রীয় শব্দ হল রুয়াখ্‌ এবং গ্রিক শব্দ হল নিউমা। বেশিরভাগ সময়ই এই শব্দগুলো ঈশ্বরের সক্রিয় শক্তি বা পবিত্র শক্তিকে বোঝায়। (আদিপুস্তক ১:২) তবে, কখনো কখনো বাইবেলে এই শব্দগুলোকে অন্য অর্থেও ব্যবহার করা হয়েছে, যেমন:   শ্বাসবায়ু বা নিশ্বাস।—হবক্‌কূক ২:১৯; প্রকাশিত বাক্য ১৩:১৫, পাদটীকা।   বাতাস।—আদিপুস্তক ৮:১; যোহন ৩:৮.   প্রাণ।—আদিপুস্তক ৬:১৭.   প্রবৃত্তি বা স্বভাব।—যাত্রাপুস্তক ৩৫:২১.   সমস্ত অদৃশ্য ব্যক্তি, যাদের মধ্যে ঈশ্বর ও স্বর্গদূতেরা রয়েছেন।—যোহন ৪:২৪.   এগুলো...

Popular Posts

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া