ঈশ্বরের নাম কি যিশু?
বাইবেলের উত্তর
যিশু নিজেকে “ঈশ্বরের পুত্র” বলে পরিচয় দিয়েছেন। (যোহন ১০:৩৬; ১১:৪) তিনি নিজেকে কখনোই সর্বশক্তিমান ঈশ্বর বলে দাবি করেননি।
এ ছাড়া, যিশু নিজে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন। (মথি ২৬:৩৯) আর প্রার্থনার বিষয়ে তাঁর শিষ্যদের শেখানোর সময়ে তিনি বলেছিলেন: “হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র হোক।”—মথি ৬:৯.
ঈশ্বরের নাম কী, তা যিশু আমাদের জানিয়েছেন। তিনি শাস্ত্রের একটা অংশ উদ্ধৃতি করে বলেছিলেন: “হে ইজরায়েল শোনো, আমাদের ঈশ্বর যিহোবা হলেন একমাত্র যিহোবা।”—মার্ক ১২:২৯; দ্বিতীয় বিবরণ ৬:৪.
Comments
Post a Comment