ঈশ্বর কি শুধুমাত্র একটা শক্তি?
বাইবেলের উত্তর
ঈশ্বর নিখিলবিশ্ব সৃষ্টি করার সময়ে তাঁর অসীম ক্ষমতাকে ব্যবহার করেছেন। তিনি যে-কোটি কোটি তারা সৃষ্টি করেছেন, সেই বিষয়ে বাইবেল বলে: “আকাশের দিকে চোখ তুলে দেখো। কে এগুলো সৃষ্টি করেছে? তিনিই করেছেন, যিনি তাদের এক সেনাবাহিনীর মতো গুনে গুনে বের করে আনেন, তিনি তাদের সবাইকে নাম ধরে ডাকেন। তাঁর অসীম শক্তি এবং বিস্ময়কর ক্ষমতার কারণে তাদের মধ্যে একটাও অনুপস্থিত থাকে না।”—যিশাইয় ৪০:২৫, ২৬.
এর মানে কি এই, ঈশ্বর কেবলই এক অসীম শক্তি? না। বাইবেল বলে যে, তাঁর অনুভূতি রয়েছে, যেমন, তিনি ভালোবাসতে পারেন, আবার ঘৃণাও করতে পারেন। (গীতসংহিতা ১১:৫; যোহন ৩:১৬) শুধু তা-ই নয়, বাইবেল এও জানায়, আমরা আমাদের কাজের মাধ্যমে ঈশ্বরকে খুশি করতে পারি, আবার দুঃখও দিতে পারি।—গীতসংহিতা ৭৮:৪০, ৪১.
Comments
Post a Comment